কুলাউড়ায় ৪ হাজার কৃষককের মধ্যে  বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় ৪ হাজার কৃষককের মধ্যে  বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ

  • বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

 এইবেলা, কুলাউড়া :::

Manual6 Ad Code

কুলাউড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষির উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণের মাধ্যমে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে।

এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ১ শত ৩০ জন কৃষকদের মাঝে আমন ধানের চারা ও সার, ৫৫টি প্রতিষ্ঠানে তালের চারা, ২৮টি প্রতিষ্ঠানে নারিকেলের চারা, ৮৫ জনের মাঝে আমের চারা, ১০০ জনের মাঝে উফশী জাতের গ্রীষ্মকালীন সবজি, ১৫০ জনের মাঝে লেবুর চারা, ১ হাজার ২ শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!