শাহবাজপুর হাইস্কুলের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক আছদ্দর আলীর ইন্তেকাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

শাহবাজপুর হাইস্কুলের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক আছদ্দর আলীর ইন্তেকাল

  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ জোবায়ের লিটনের বাবা আছদ্দর আলী (৯০) শুক্রবার রাত সাড়ে দশ ঘটিকায় গবান ভট্টশ্রী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

Manual7 Ad Code

রোববার বিকেল ছয় ঘটিকায় শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

এদিকে জানাজা পূর্ব আলোচনায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, শাহবাজপুর হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি অধ্যাপক আব্দুস সহিদ খান, অধ্যক্ষ আব্দুল বাছিত, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, ডা. সালাম, অধ্যাপক আব্দুল মোহাইমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!