বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবসে কর্মক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনকারিরা সংবর্ধিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবসে কর্মক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনকারিরা সংবর্ধিত

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সোমবার ১৪ জুলাই নানা আয়োজনে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষ্যে আলোচনা সভা এবং কর্মক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনকারীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুক আহমদের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হিসাব সহকারি আবুল কালাম।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, বড়লেখা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, এনজিও সংস্থা ‘সীমান্তিক’র উপজেলা কো-অর্ডিনেটর রমজান আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রেষ্টত্বের পুরস্কারপ্রাপ্ত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নুরুল আলম রানা, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা সহকারি রুমি রানী দাস, শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রীতম কান্তি দে, পরিবার পরিকল্পনা পরিদর্শক ময়নুল ইসলাম মাছুম প্রমুখ। পরিবার পরিকল্পনায় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে উপজেলার মধ্যে শ্রেষ্ট ইউনিয়ন নির্বাচিত হয়েছে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!