কুলাউড়ায় মাজার প্রাঙ্গণে কৃষকদলের বৃক্ষরোপণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় মাজার প্রাঙ্গণে কৃষকদলের বৃক্ষরোপণ

  • রবিবার, ২০ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার মাজারের জায়গায় বৃক্ষরোপণ করেছেন জাতীয়তাবাদী কৃষকদল কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার (২০জুলাই) হযরত বিবি মাই (র:) মাজার প্রাঙ্গণে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।

Manual3 Ad Code

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জয়চন্ডী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল করিম কালা’র সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও কুলাউড়া উপজেলা কৃষকদলের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাতির বকস, জয়চন্ডী ইউনিয়নের সাবেক প্যালেন চেয়ারম্যান, বিএনপি নেতা মো: আব্দুল খালিক,  উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সালামত খান, সহ প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান লিটন, জয়চন্ডী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মালিক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সজিব প্রমুখ।

Manual8 Ad Code

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম কালা জানান,  চলতি মাসের শুরু থেকেই উপজেলার মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে কৃষকদল। এরই ধারাবাহিকতায় রোববার হযরত বিবি মাই (র:) মাজার প্রাঙ্গণে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে। এভাবে পুরো জুলাই মাসজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে কেন্দ্রীয় এই বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে কুলাউড়া উপজেলা কৃষকদল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!