বড়লেখার হাজী সামছুল হক হাইস্কুলের এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখার হাজী সামছুল হক হাইস্কুলের এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগরের হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবাবের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের বুধবার দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

একই অনুষ্ঠানে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা শরীফুল হক সাজুর স্বদেশ আগমণ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহমান।

প্রধান শিক্ষক বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক খালেদ আহমদের সঞ্চালনায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগি হাজী সামছুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সংবর্ধিত আজীবন দাতা সদস্য শরীফুল হক সাজু, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সমাজসেবক ও রাজনীতিবিদ নাদের আহমদ, প্রবাসী জামিল আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য নসিব আলী, সহকারি শিক্ষক আবু নাছির, শিক্ষানুরাগি খালিক মিয়া, মুইবুর রহমান, বাবুল আহমদ, খলিলুর রহমান খলু, বেলাল আহমদ, কার্জন আহমদ, হাসাইন আহমদ, হাসান আহমদ, শাহরিয়ার শাকিল, তানিম আহমদ,আশরাফুল আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সামছুল হক ক্ষোভ ও আক্ষেপের সাথে বলেন, উনার ছেলে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় আওয়ামী লীগ সরকারের এমপি ও মন্ত্রী শাহাব উদ্দিন সাড়ে ১৫ বছরে বিদ্যালয়টিতে একটি টাকাও বরাদ্দ দেননি। এমপিওর আবেদনে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার সংযুক্ত করে দিতে হয়। অনেক ধর্না দিয়েও উনার ডিও লেটার আদায় করতে পারিনি। এরপরও আল্লাহর অশেষ কৃপায় বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে। একাডেমিক ভবন নির্মাণের তালিকায়ও বিদ্যালয়টির নাম ছিল। কিন্তু তিনি এই বিদ্যালয়ের ভবন কেটে অন্য বিদ্যালয়ে নিয়ে গেছেন। তার প্রতিষ্ঠানটি পদে পদে বৈষম্যের শিকার হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!