কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী 

  • বুধবার, ৬ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

Manual7 Ad Code

ছাত্র- জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কুড়িগ্রাম জেলা শাখা ও অংগসমূহের আয়োজনে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

৬ আগষ্ট (বুধবার) সকাল সারে ১১ টায় কুড়িগ্রাম জেলা বিএনপি ও সকল অংগসমূহের নেতাকর্মীদের অংশ গ্রহনে একটি বিশাল বিজয় র‍্যালী সারা শহর প্রদক্ষিণ করে শহরের কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এখানে পথসভা অনুষ্পঠিত হয়, পথসভায় বক্তারা আওয়ামী দুঃশাসনের ১৬ বছরের খুন, গুম, হত্যা, দূর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগষ্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর প্রেক্ষাপটও তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা এও বলেন স্বৈরাচার আওয়ামীলীগের পতনের ইতিহাস বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। স্বাধীন গণতান্ত্রিক রাস্ট্রে মানূষের গণতান্ত্রিক অধিকার খর্ব করে টিকে থাকা যায় না।

বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল, বিএনপি সকল মানুষের মনে জায়গা করে নিতে হলে সকল নেতা কর্মীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও রাস্ট্র সংস্কারের পথ অনুসরণ করে চলতে হবে একই সাথে ভিতরে বাহিরে সকল ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

Manual4 Ad Code

এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎসবীজীদলের নেতৃবৃন্দ প্রমূখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!