কুলাউড়ায় ছাত্রদলের মিছিলে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ায় আটক কিশোর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় ছাত্রদলের মিছিলে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ায় আটক কিশোর

  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছাত্রদলের একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোাগান দেওয়ার অভিযোগে ফাহিম ইসলাম (১৫) নামক এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৯ আগস্ট) রাতে পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

Manual6 Ad Code

গ্রেপ্তার ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে সে পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় ছাত্রদলের একটি মিছিলে সবাই যখন জিয়ার সৈনিক বলে সে তখন বলে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে মাগুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!