কমলগঞ্জে ৫ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ৫ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বেতন বৈষ্যমের প্রতিবাদ ও সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে ফারিয়া কমলগঞ্জ শাখার সভাপতি জালাল চৌধুরী‘র সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।

ফারিয়া কমলগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক পদ্ম কুমার চন্দ (নিমাই)’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ফারিয়ার উপদেষ্টা মোঃ আজিজুর রহমান, সম্পাদক তাপস দেব, প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মোবারক হোসেন, সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)-কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান প্রদান করতে হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!