বড়লেখায় আলম হত্যা মামলার আসামি মাসুক উদ্দিনের বাড়িতে আবারও অগ্নিসংযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় আলম হত্যা মামলার আসামি মাসুক উদ্দিনের বাড়িতে আবারও অগ্নিসংযোগ

  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখার চাঞ্চল্যকর আবুল হোসেন আলম হত্যা মামলার আসামি মাসুক উদ্দিনের বাড়িতে আবারো অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

Manual2 Ad Code

আবুল হোসেন আলম মার্ডারের পর ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর মাসুক উদ্দিনের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসত বাড়ি। কিন্তু প্রায় ৯ বছর পর ১৬ আগষ্ট শনিবার রাত ৯ ঘটিকার সময় দৃর্বৃত্তরা আবারো আগুন ধরিয়ে বসতবাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে। আগুনে মাসুক উদ্দিনের গৃহপালিত ২টি গরু আর তিনটি ভেড়া পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিসংযোগের পর দুর্বৃত্তরা মাসুক উদ্দিনের স্ত্রীকে ব্যাপক মারধর করে ভিটা থেকে উচ্ছেদ করে দিয়েছে। মাসুক উদ্দিনের স্ত্রীকে সাবুল, মিল্লাদ, শিরাই, জাফরসহ দুর্বৃত্তরা হুমকি দিয়েছে ‘তোর স্বামী এবং দুই ছেলেকে এনে না দিলে ওই এলাকাতে থাকতে পারবে না।’

বর্তমানে মাসুক উদ্দিনের স্ত্রী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় এব্যাপারে তিনি জানান, গত ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর আমার বসত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু আমি থানাতে মামলা করলে কোন আসামিকে পুলিশ গ্রেফতার করেনি। আমরা নিজেরা মানুষ, আমাদের উপর কেনো এত অত্যাচার এবং জুলুম করা হয়। বর্তমানে আমার দুইটি মেয়ে, ছেলের বউ ও দুইটা নাতিন নিয়ে আমি অনেক বিপদে আছি। আমার শেষ সম্পদ ছিল আমার বসত বাড়ি। কিন্তু তারা এটাও পুড়িয়ে দিল। আমরা হত দরিদ্র মানুষ। কিন্তু কেন আমাদের উপর এত অত্যাচার, অমানবিক কাজ তারা আমাদের সাথে করতেছে। আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করতেছি যে, আমার এই ছোট মাসুম বাচ্চাগুলোকে নিয়ে আমি এখন কোথায় যাব, কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না। মাসুক উদ্দিনের স্ত্রী আরও বলেন, তার ছেলে শাহেদ হোসেনকে তারা প্রাণে মারার জন্য অনেকবার চেষ্টা চালিয়েছে। কিন্তু তাকে না পেয়ে বিগত কিছুদিন আগে তার স্ত্রীকে ব্যাপক মারধর করেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!