বড়লেখা প্রতিনিধি-
মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বজ্রপাত নিরোধক ২শতাধিক তালগাছের চারা সড়কের পাশে রোপণ করাহচ্ছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার দুবাই রোড খ্যাত দাসেরবাজার-বাছিরপুর সড়ক ও বর্নী ইউনিয়নের এম মুন্তাজিম আলী মহাবিদ্যালয় সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
এসময় ইউএনও বলেন, বজ্রপাতে প্রতি বছর অনেক মানুষ নিহত ও আহত হন। বিশেষ করে কৃষিকাজে যারা মাঠে ও হাওরে মাছ ধরার কাজ করেন তারাই বেশি আক্রান্ত হন। তালগাছ বজ্রপাত নিরোধে কার্যকর ভূমিকা রাখে। তাই সারাদেশে যেসব এলাকায় বজ্রপাত বেশী হয়, সেসব জায়গায় তালগাছের চারা রোপণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার দাসের বাজার ও বর্নী ইউনিয়নের সড়কের পাশে ২শতাদিক তালগাছের চারা রোপণ করা হচ্ছে। এই গাছ গুলো বড়হলে যেমন সড়কের সুন্দর্য্য বর্ধিত হবে পাশাপাশী বজ্রপাত নিরোধে কার্যকর ভূমিকা রাখবে। চারা রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
উদ্বোধন কালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ এস এম রাশেদুজ্জামান বিন হাফেজ, ২নং দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন স্বপন কুমার চক্তবর্ত্তী, ১নং বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাংবাদিক মস্তফা উদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নাবিল খান, সুবিনয় দাস, রুহেল আহমদ, হোসেন মোহাম্মদ জাকারিয়া, ইউপি সদস্য নুনু মিয়া, সমাজ সেবক সাব্বির আহমদ, নিপুন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।