বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সম্পাদক আব্দুল হাফিজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সম্পাদক আব্দুল হাফিজ

  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা পৌরসভা জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাউন্সিলরদের ভোটগ্রহণ শনিবার নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে সম্পন্ন হয়েছে। রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন।

Manual7 Ad Code

এসময় জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌরমেয়র ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, পৌর বিএনপির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মীর মখলিছুর রহমান, সদস্য সচিব মোহাচ্ছান বাদলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

ঘোষিত ফলাফল অনুযায়ি সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম খোকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন। এছাড়াও সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মালিক সিনিয়র সহসভাপতি, সামছুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক ও শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বড়লেখা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির এই পাঁচ পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। সর্বমোট ৬৩৯ জন কাউন্সিলরের মধ্যে ৫৯৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!