কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন আগামী ১৩ সেপ্টেম্বর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

 কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন আগামী ১৩ সেপ্টেম্বর

  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে কাউন্সিলরদের গোপন ভোটে তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে স্থানীয় একটি চায়নিজ রেস্টুরেন্টে কুলাউড়া উপজেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়-কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান কে। অন্য নির্বাচন কমিশনারা হলেন – এডভোকেট এ এন এম খালেদ, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম ও আব্দুল মুহিত চৌধুরী। বর্ধিত সভায় আরও সিদ্ধান্ত হয়- প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ আগামী ৩০ আগস্ট। মনোনয়ন পত্র জমা ৩১ আগস্ট। প্রত্যাহার ও যাচাই বাছাই ২ সেপ্টেম্বর।

কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খানের সভাপতিত্বে ও বর্ধিত সভায় সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল খান ও জলিল জামালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, বিশেষ অতিথি ছিলেন- সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন বাচ্চু,বদরুজ্জামান সজল,শামীম চৌধুরী, আবদুল মজিদ, আবু সুফিয়ান প্রমূখ। সভায় জানানো হয় কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন বিএনপির ৯২৩ জন ভোটার কাউন্সিলে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন বলেন- “দেশে নির্বাচন বানচালের পায়ঁতারা চলছে। দেশে বিনিয়োগ আটকে গেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। জনগণের ভোটে একটা নির্বাচিত গনতান্ত্রিক সরকার ছাড়া দেশে বিনিয়োগ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না। পরিস্থিতি স্বাভাবিক হতে হলে দ্রুত জাতীয় নির্বানের রোড ম্যাপ দিতে হবে। দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে ময়ূন বলেন- “যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতৃত্ব নির্বাচনে কাউন্সিল অনুষ্ঠিত হবে, তাই নেতৃত্বের প্রতিযোগিতা হবে, কোন প্রতিহিংসা করা যাবে না। সকলে ঐক্যবদ্ধ ভাবে দলকে পূনর্গঠন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে সুসংগঠিত করতে হবে। নেতৃত্ব বাছাই নিয়ে ময়ূন আরও বলেন- “ছোট কালে আমরা স্কুলে দৌড় প্রতিযোগিতা করতাম, এতে কেউ প্রথম হতাম কেউ দ্বিতীয় কেউ তৃতীয় হতাম। আবার আমরা সকলে মিলে মিশে স্কুলের বেঞ্চে একসাথে বসতাম। ঠিক তেমনি আমাদের দলের আগামীর নেতৃত্বে নির্বাচনে প্রতিযোগিতা হবে ঠিক তবে কোন রকমের প্রতিহিংসার স্থান যেন আমাদের মাঝে না হয়। সকলে মিলেমিশে চলতে হবে”। সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন- “সামনে জাতীয় নির্বাচন। তাই আগামীদিনের নেতৃত্ব বাছাইয়ে যেনো দলের দু: সময়ের ত্যাগীরা স্থান পান সেদিকে কাউন্সিলরা সজাগ দৃষ্টি রাখেন। কোনো ক্রমেই যেনো দু: সময়ের দুর্দিনে দেয়া নেতৃত্ব কে আমরা না হারাই। আমরা দলের সংকট দুর্দিনে নেতৃত্ব কে বাছাই করতে ভুলে না যাই।”

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!