কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code
কুলাউড়া  প্রতিনিধি ::
 
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বানিজ্যের  অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতামত নিয়েও  ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ নিজেদের পছন্দের লোকজন নিয়ে কমিটি গঠন করে উপজেলা বিএনপির আহবায়ক বরাবর জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
 
হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল এবং সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জান আকরার সভাপতির দোকানে বসে  পুর্নাঙ্গ কমিটি  করেন। এখানে কারো মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে বড় অংকের অর্থ পেয়ে তারা একতরফা কমিটি করেছেন বলে অভিযোগ সাধারণ নেতাকর্মীদের। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ইতিমধ্যে জমা দেওয়া কমিটি ঘোষণা না করে সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার লিখিত  দাবি জানিয়েছেন।

অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এছাড়া মঙ্গলবার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির আহবায়কের সাথে দেখা করে তাদের অভিযোগ জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করেছেন হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল। অভিযোগ যে কেউ করতে পারে। আমরা দলের কর্মীদের মূল্যায়ন করার চেষ্টা করেছি। 
এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান বলেন, হাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এ বিষয়ে আমার কাছে এসেছেন। কী করা যায় আমরা দেখছি?#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!