কুলাউড়ায় সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের উত্তেজনা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুলাউড়ায় সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের উত্তেজনা!

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা কাজে না গিয়ে বাগানের ম-পে সমবেত হয়ে সভাপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ শুরু করেন। দুপুরে সভাপতি পক্ষের শ্রমিকরা এসে তাকে স্বপদে রাখার পক্ষে কথাবলা শুরু করেন। এনিয়ে দুই পক্ষের শ্রমিকরা উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বাগানের দফা সর্দার কারমা মির্দা, মেম্বার প্রার্থী অজিত গোয়ালা, কলেজ ছাত্র প্রদুম পাশী, শ্রমিক মনিরাম উরাং, চন্দন বুনার্জী ও রিপন চাষাসহ অনেকেই জানান, মোহনলাল গোয়ালা দীর্ঘদিন থেকে শ্রমিক সভাপতির দায়িত্বে আছেন। ইদানিং তার বিরুদ্ধে শ্রমিকের টাকা, মন্দিরে অনুদানের টাকা এবং পূজাপার্বনে আয়কৃত টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এনিয়ে গত সোমবার (২৫ আগস্ট) একটি বৈঠক বসে। তখন মোহনলাল সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) পদত্যাগপত্রে স্বাক্ষর করার কথা ছিলো। কিন্তু তিনি বৈঠকে লোকজন নিয়ে এসে ঝামেলা করে চলে যান।

Manual2 Ad Code

চা শ্রমিক সেফালী মির্দা ও সাবিত্রী ছত্রী বলেন, বাগানের স্থায়ী শ্রমিক করে দেওয়ার জন্য বাগান সভাপতি মোহনলাল গোয়ালা তাদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু তাদেরকে তালিকায় নাম না দিয়ে টাকাগুলো আত্মসাৎ করেছেন।

এব্যাপারে চা-বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি মোহন লাল গোয়ালা টাকা আত্মসাতের বিষয়টি সম্পুর্ন বানোয়াট বলে জানান, বাগানের কয়েকজন শ্রমিক তাদের স্বার্থ হাসিল করতে না পেরে তাকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছে। কিন্তু বেশিরভাগ শ্রমিক তাকে সভাপতি হিসেবে চাচ্ছে। বৃহস্পতিবার বৈঠকে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন শ্রমিক হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় সুমা রায়, সুখলাল রায় এবং সজল রায় নামের ৩জন শ্রমিক আহত হয়েছেন।

Manual7 Ad Code

এদিকে আহত সুমা রায় বাদী হয়ে প্রধুম পাসী, সজীব ভর এবং দ্বপিক রাজ ভরের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামী করে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual1 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, বাদী লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!