বড়লেখায় ইউপি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের উপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ইউপি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের উপর যুবলীগ নেতার সন্ত্রাসী হামলা

  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদকে হত্যার উদ্দেশ্যে যুবলীগ নেতা আবুল কালামের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। ধারালো দায়ের কুপে বিএনপি নেতার মাথায় মারাত্মক জখম হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে হাকালুকি হাওড়পাড়ের হাল্লা গ্রামে। সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

সন্ত্রাসী আবুল কালাম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন ষাটমা সরকারি প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রে অস্ত্রের মুখে বিরোধী দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে কেন্দ্র দখল, জোরপূর্বক ব্যালট পেপারে নৌকায় সীল মারা, সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে ৫ আগষ্ট গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুন নুর তালুকদারের দায়েরকৃত মামলার এজাহার নামীয় ১২ নম্বর পলাতক আসামি।

Manual1 Ad Code

জানা গেছে, গত ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তালিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাল্লা গ্রামের বাদল মিয়ার ছেলে খোলস পাল্টিয়ে যুবদল নেতা সেজে এলাকায় ত্রাস সৃষ্টি ও হাকালুকি হাওড়ে মাছ ধরে জীবিকা নির্বাহকারি জেলে, অবৈধ জালে মাছ শিকারিসহ বিভিন্ন জনের কাছে চাঁদাবাজি করতে থাকে। ইউনিয়ন বিএনপির কাউন্সিলে অংশ নিতে ওয়ার্ড কমিটিতে অর্ন্তভুক্ত হওয়ার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তার এসব অপকর্ম, ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির ঘটনায় এলাকাবাসি অতিষ্ট হয়ে উঠেন। ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির বিষয়ে এলাকার সচেতন মহল তালিমপুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদকে নিয়ে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে গণস্বাক্ষর আদায়ের উদ্যোগ নেন। শুক্রবার রাতে বিএনপি নেতা সুলেমান আহমদ কয়েকজন যুবককে নিয়ে হাল্লা গ্রামে গণস্বাক্ষর নিচ্ছিলেন। এসময় যুবলীগ নেতা আবুল কালামের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। আবুল কালামের দায়ের কুপে সুলেমান আহমদের মাথায় প্রায় এক ইঞ্চি গভীরতায় ৬ থেকে ৭ ইঞ্চি জায়গায় মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। স্বজনরা জানিয়ে তার অবস্থা আশংকাজনক।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শনিবার সন্ধ্যায় জানান, ঘটনা জানার পরই হামলাকারিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। হামলার ঘটনায় আহতের স্বজনরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!