ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর মমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার সন্ধ্যায় সাড়ে ৮টার দিকে উপজেলার কোর্ট পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আব্দুর মমিন উপজেলার ২নং নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তিনি সার-রেজিস্টার অফিসে একজন দলিল লেখক হিসেবেও পরিচিত।

Manual3 Ad Code

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে আব্দুর মমিন অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে ভুয়া দালিল তৈরি, সীমান্ত এলাকায় চোরাচালান, নৌপথে চাঁদাবাজি, সরকারি টিলার জায়গা দখল করে লাল পাথর উত্তোলন, বালু ও ভিটবালু লুটপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করার মাধ্যমে দীর্ঘদিন এসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে অভিযোগ উঠেছে।

Manual5 Ad Code

থানা পুলিশ জানায়, এসআই মোঃ সাদেক ও এসআই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে আব্দুর মমিনকে আটক করে থানায় নিয়ে আসে।

Manual3 Ad Code

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আব্দুর মমিনের নানা কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তার গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নিয়মিত এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

Manual3 Ad Code

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান বলেন, “গ্রেপ্তারকৃত আব্দুর মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাবশালী ব্যক্তি ছাড় পাবে না।”#!!#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!