আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ-জনগণের ঐক্য জরুরি : এসি‌পি আব্দুল কা‌দের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ-জনগণের ঐক্য জরুরি : এসি‌পি আব্দুল কা‌দের

  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি :: 

Manual1 Ad Code

ছাতক-দোয়ারাবাজার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাদের বলেছেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধুমাত্র পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব নয়।

Manual2 Ad Code

গত সোমবার বিকেলে উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, “আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, জনগণের প্রকৃত বন্ধু হতে চাই। জনগণের কাঙ্ক্ষিত সেবা দিয়ে প্রমাণ করব আমরা তাদের পাশে আছি।”

মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে তথ্য প্রদানের আহ্বান জানিয়ে এএসপি কাদের বলেন, “এই অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, যুব সমাজকে ধ্বংস করছে মাদক, তাই প্রতিটি পরিবারকে সচেতন হয়ে সদস্যদের নজরে রাখা জরুরি।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-জনতা ও বিশিষ্ট ব্যক্তিরা পুলিশ কর্মকর্তার কাছে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

Manual2 Ad Code

দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে ও তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রাজন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ছাতক থানার ওসি সাফিকুল ইসলাম খান। বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং শতাধিক নাগরিক অনুষ্ঠানে অংশ নেন।#!###

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!