কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়  কটারকোনা মনু ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে বালু মহালের ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (0২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।
সূত্র জানায়, মনু নদীতে কটারকোনা ব্রিজের পাশে বালুমহাল ইজারার নির্ধারিত স্থানের বাইরে এবং কটারকোনা ব্রিজের এক কিলোমিটারের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল বালুমহালের বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি ও তার সহযোগী দীপক দে’র বিরুদ্ধে। এর আগে ইজারাদার বালু মহালের দখলপ্রাপ্ত হওয়ার পর স্থানীয় হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন সরকার বালু উত্তোলনের জন্য সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু ইজারাদার নাজমুন নাহার লিপি গং সেই সীমানা অতিক্রম করে ভেতর থেকে অবাধে বালু উত্তোলন করে আসছিলেন। মঙ্গলবার বালু উত্তোলনরত অবস্থায় সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ টি মামলায় ইজারাদার নাজমুন নাহার লিপিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং বালু উত্তোলনের সরঞ্জামাদিসমূহ নির্ধারিত স্থানে সরিয়ে ফেলার নির্দেশ দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম বলেন, নিয়ম না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহালের ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ইজারাদারের লোক সৈকতকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকার পরিবেশ ও সড়ক-সেতুর নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কুলাউড়ার কটারকোনা মনু ব্রিজ ও পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ব্রিজ এলাকায় দীর্ঘদিন থেকে নদী শাসন আইন না মেনে অবাধে বালু উত্তোলন করে আসছিল বালু মহালের ইজারাদার নাজমুন নাহার লিপি গং। যার কারণে হুমকির মুখে রয়েছে মনু কটারকোনা ও রাজাপুর ব্রিজটি। স্থানীয় লোকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!