কুলাউড়ার শরীফপুর সীমান্ত থেকে ১ লাখ শলাকা ভারতীয় বিড়িসহ একজন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ার শরীফপুর সীমান্ত থেকে ১ লাখ শলাকা ভারতীয় বিড়িসহ একজন গ্রেফতার

  • বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code
 
 
 এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন থেকে  বুধবার (০৩ সেপ্টেম্বর) ভোরে পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ১ লাখ শলাকা বিড়ি জব্দ করেছে পুলিশ। অভিযানে তুহিন আহমদ (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তুহিন আহমদ মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।
 পুলিশ জানায়, এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর, এএসআই মিরাজুলসহ একটি টিম কুলাউড়া থানাধীন শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তুহিন আহমদের হেফাজত থেকে ভারতীয় উৎপাদিত শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ১লাখ শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা। 
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান,  ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এই বিড়ি আমদানি করা হয়েছিল। এই ঘটনায় কুলাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!