বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে বুধবার দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে পৌরশহরে আনন্দ র্যালি বের করে। শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে নেতাকর্মীরা সমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন মিঠু, সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সিনিয়র সহভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক সভাপতি সাংবাদিক আনোয়ারুল ইসলাম প্রমুখ।