পুবালী ব্যাংক দক্ষিণভাগ শাখায় ইসলামী কর্ণারের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

পুবালী ব্যাংক দক্ষিণভাগ শাখায় ইসলামী কর্ণারের উদ্বোধন

  • বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার পুবালী ব্যাংক দক্ষিণভাগ শাখায় আনুষ্ঠানিকভাবে চালু করা হল ইসলামী ব্যাংকিং সেবা কর্ণার। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কেক কেটে এই কর্ণারের উদ্বোধন করেন পুবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (মৌলভীবাজার) মো. মুশফিকুর রহমান।

‘ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি’ এই শ্লোগানকে সামনে রেখে ১৯৫৯ সাল থেকে বাঙালির প্রথম ব্যাংক হিসেবে যাত্রা করা পূবালী ব্যাংক পিএলসি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্থান করে নিয়েছে। গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশের সকল শাখায় ‘ইসলামী ব্যাংকিং কর্ণার’ স্থাপনের কার্যক্রম পরিচালনা করছে। এসব কর্ণারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সবধরণের সেবা প্রহণ করতে পারবেন।

Manual7 Ad Code

ইসলামী কর্ণারের উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন পুবালী ব্যাংক দক্ষিণভাগ শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক শিব্বির আহমদ।

Manual6 Ad Code

ব্যাংকের ডেপুটি অফিসার সায়েম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও আরআরএম জ্যোতির্ময় দাশ, পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এফএইচএম ইউসুফ আলী, পূবালী ব্যাংক জুড়ী শাখা ব্যবস্থাপক ফয়সাল রাব্বি, বড়লেখা শাখা ব্যবস্থাপক সুজিত মৈত্র। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংক গ্রাহক, ব্যবসায়ি ও সমাজসেবক ছয়েফ উদ্দিন রেণু, নুরুল ইসলাম শাহীন, কবির আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!