বড়লেখায় গৃহস্থের চুরি যাওয়া ২ গরু উদ্ধার ও ৩ চোর গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় গৃহস্থের চুরি যাওয়া ২ গরু উদ্ধার ও ৩ চোর গ্রেফতার

  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে কৃষকের চুরি যাওয়া প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি গরু উদ্ধার ও ৩ জন গরু চোরকে গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

৩১ আগষ্ট উপজেলার দক্ষিণভাগ গ্রামের কৃষক ইয়াকুব আলীর বসতঘর সংলগ্ন গোয়ালঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে গিয়েছিল। ৫ সেপ্টেম্বর ভুক্তভোগি কৃষক ইয়াকুব আলী থানায় মামলা করেন।

গ্রেফতার আসামিরা হচ্ছে- উপজেলার দোহালিয়া গ্রামের আব্দুল আলীর ছেলে মিলন মিয়া, জুড়ী উপজেলার বেলাগঁও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শহিদ মিয়া ও একই গ্রামের মৃত সুরু মিয়ার ছেলে হানিফ মিয়া। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবল চন্দ্র জানান, বিভিন্ন তথ্যের ভিত্তিতে গরু চুরির সাথে সম্পৃক্ত মিলন আহমদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ি অপর দুই আসামিকে গ্রেফতার ও চুরি যাওয়া দুইটি গরু উদ্ধার করা হয়েছে। শনিবারের বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!