স্কুলছাত্রী আনজুমের খুনি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

স্কুলছাত্রী আনজুমের খুনি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর

  • সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় বহুল আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম (১৫) হত্যার একমাত্র আসামী ঘাতক জুনেল মিয়া (৩৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক নিজে উপস্থিত থেকে তৃতীয় বারের মতো খুনী জুনেলের রিমান্ডের জন্য আদালতে আবেদন করলে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খুনি জুনেলের রিমান্ড মঞ্জুর হওয়ার খবর শুনে নিহত আনজুমের পরিবারের সদস্য ও এলাকায় সাধারণ জনগণের মধ্যে এবার অনেকটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে। আনজুমের একমাত্র খুনি জুনেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় এবার সুষ্ঠু বিচার পাবেন বলে মনে করেন আনজুমের পরিবার ও এলাকাবাসী।
অবশেষে ৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে ৩য় বারের মতো মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের খাস কামরায় রিমান্ড আবেদনের জন্য তোলা হয় খুনি জুনেলকে। এবার ও খুনি জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। তবে আনজুমের হত্যা মামলায় বাদী পক্ষের আইনজীবি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট কামরুল ইসলাম ছাড়াও অন্যান্য বেশ কয়েকজন আইনজীবী শুনানীতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আলোচিত এই হত্যা মামলায় ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আইনী লড়াই চালিয়ে যাবো এবং আনজুমের পরিবারের পাশে থাকবো।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক রিমান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আলোচিত শিক্ষার্থী আনজুম হত্যা মামলার ঘটনাস্থল একাধিকবার পরিদর্শন করে নতুন করে তদন্ত শুরু করি। তদন্তে মামলার অনেক গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে আদালতে জমা দেয়া হয়েছে। আমরা আদালতে আসামী জুনেলের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের নির্দেশে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ১৪ জুন শনিবার বিকেলে নাফিসা জান্নাত আনজুমের বাড়ির পাশে একটি ছড়ার পাড়ে জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ১২ জুন সকালে আনজুম স্থানীয় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। এ ব্যাপারে নিহত আনজুমের মা নাছিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। নিহত আনজুম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আনজুম হত্যার ঘটনার দুই দিনের মাথায় পুলিশ একমাত্র খুনি জুনেলক গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আনজুম হত্যার কথা স্বীকার করে ঘাতক জুনেল। এরপর প্রথমে গত ১৯ জুন তাকে আদালতে তুললে চত্বর খুনি জুনেল বিচারকের সামনে স্বীকারোক্তি মূলক জবানবন্দী না দিয়ে বিচারকার্যকে বাধাগ্রস্ত করতে নানা ছলচাতুরীর আশ্রয় নেয়। এরপর ২য় বারের মতো গত ৩০ জুন রিমান্ডের জন্য আদালতে জুনেলকে তুললে আদালত রিমান্ড না দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন। এতে এতদিন থেকে আনজুম হত্যার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর কুলাউড়াসহ সমগ্র মৌলভীবাজার জেলা জুড়ে বিভিন্ন স্কুল-কলেজ ও এলাকায় এলাকায় শিক্ষার্থী আনজুম হত্যার প্রতিবাদে এবং ঘাতক  জুনেল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুরু হয় লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও আন্দোলন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!