সিসিকের ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প ঝুলে আছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

সিসিকের ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প ঝুলে আছে

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক :: সিলেট নগরীর বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন (সিসিক) যে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তা এখনও অনুমোদন পায়নি। অনুমোদন না মিলায় প্রকল্পটি ঝুলে রয়েছে, ফলে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান আপাতত বিলম্বিত হচ্ছে।

Manual7 Ad Code

সিসিক জানিয়েছে, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর বিশেষজ্ঞ দল নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য সমীক্ষা করেছে। প্রথমে ৩ হাজার ১২৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হলেও, মন্ত্রণালয় তা পর্যালোচনার জন্য ফেরত পাঠায়। পরে আরও সংযোজন করে প্রকল্পের পরিমাণ বেড়ে হয় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা।

এসময় প্রকল্পের প্রস্তাবনায় রয়েছে নগরের ৯টি প্রধান ছড়া ও কিছু উপ-ছড়া প্রশস্তকরণ, নিচু এলাকায় পানি সংরক্ষণাগার নির্মাণ, সুরমা নদীর দুই তীরে বেড়িবাঁধ ও পানি প্রতিরক্ষা দেয়াল, ছড়া ও খালের সম্মুখে স্লুইসগেট স্থাপন, পাশাপাশি পানি অপসারণের জন্য পাম্প ও রেগুলেটর বসানো।

Manual1 Ad Code

সিলেট সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সম্প্রতি বদলি হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেনে যোগদান করেছেন।

যোগাদানের আগে প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, বন্যা ও জলাবদ্ধতা থেকে সিলেট নগরকে রক্ষা করতে বিশেষজ্ঞ দলের মতামত অনুযায়ী প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মেললেই কাজ শুরু হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!