কুলাউড়ায় পুকুরে গোসল নেমে পানিতে ডুবে একব্যক্তির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় পুকুরে গোসল নেমে পানিতে ডুবে একব্যক্তির মৃত্যু

  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে গোসল করতে গিয়ে শাকুল মিয়া (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার বাসিন্দা শাকুল মিয়া বুধবার সকালে প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তী বাবুল মিয়ার পুকুরে গোসল করতে যান। পুকুরের পাড়ে শাকুলের ব্যবহৃত জুতা-জামা রাখা ছিল। চারিদিকে খোঁজাখুজির পর সকলের সন্দেহ হলে পুকুরে খুঁজতে শুরু করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে পুকুরের পানির নিচে শাকুলের মরদেহ পাওয়া যায়।

এদিকে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো: ফেরদৌস মিয়ার নেতৃত্বে একদল ফায়ার কর্মী ঘটনাস্থলে এসে পৌছেন। ততক্ষণে স্থানীয় লোকজন শাকুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

Manual1 Ad Code

পূর্ব রংগীরকুল পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী জানান, শাকুল মিয়া সাতার জানতেন না। তিনি প্রায়ই এই পুকুরে গোসল এবং কাপড় ধুতেন।

Manual4 Ad Code

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো: ফেরদৌস মিয়া জানান, খবর পেয়ে তাঁরা ৫ জনের একটি টিম এসেছিলেন। তারা এসে দেখেন স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!