কুলাউড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি

কুলাউড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের কমিটি গঠন

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল ও সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয় স্বাক্ষরিত এক পত্রে ওই কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে উপদেষ্ঠা পরিষদে রয়েছেন সাংবাদিক শরীফ আহমেদ, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ ও সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান।

Manual2 Ad Code

এক বছর মেয়াদী কমিটির (২০২৫-২০২৬) কার্যকরী পরিষদে আবু জাহিদ ইমরানকে সভাপতি, আশনাফ মুনিম শাবাবকে সাধারণ সম্পাদক ও ফারদিন কাওসার তানিমকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়ে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি শাহরিয়ার মাহদি, সহ সাধারণ সম্পাদক সাইফ হোসেন সাদী, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মারুফুর রহমান মামুন, অর্থ সম্পাদক আহনাফ শাহরিয়ার অয়ন, দপ্তর সম্পাদক আবু বকর মাহিদ, প্রকাশনী সম্পাদক জিসান আহমদ, শিক্ষা ও আইসিটি সম্পাদক ফারহান আহমদ শুভ, সাংস্কৃতিক সম্পাদক মীর সাব্বির আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম তানজিদ, সমাজকল্যাণ সম্পাদক আবু তাওহীদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ তানজিম, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহিদ। সদস্যরা হলেন, তৌহিদ জয়, আবু তাহের, শাকিল আহমদ, মোহাম্মদ জাকারিয়া আরেফিন পিয়াস, ওবায়দুল্লাহ মোহাম্মদ, সিদরাতুল লাবিব, আহমেদ ফাহাদ, শাহরিয়ার হোসেন, আল সিদরাত উদ্দিন রাকিব, সাদীর আহমেদ, আরাফাত আল মাহবি এবং মোহাম্মদ তাহসিন ওয়াফিক।

উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি ২০১১ সালে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলায় সংগঠনের সদস্যদের টিফিনের টাকা বাঁচিয়ে মাদক, বাল্যবিবাহ, ইন্টারনেট আসক্তি, ইভটিজিং, দূর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে আসছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!