জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরীর বাবার ইন্তেকাল : শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরীর বাবার ইন্তেকাল : শোক প্রকাশ

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার (বাংলাদেশের পেসার) এবাদত হোসেন চৌধুরীর বাবা বড়লেখা উপজেলার কাঠালতলী রোকনপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী (৭৮) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় সিলেট ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—রাজিউন)।দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।

Manual7 Ad Code

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাঁঠালতলী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

মরহুমের জানাজায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ি, সমাজসেবক, উলামায়ে ক্বেরামসহ স্থানীয় বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।

এদিকে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Manual7 Ad Code

এছাড়াও জানাজায় অংশগ্রহণ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!