কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মহিলার মৃত‌্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মহিলার মৃত‌্যু

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার-ঝিলেরপাড় সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শাম্মি বেগম (৫০)নামক এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রবিরবাজারে আশা ব্যাংকের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কানিকারি এলাকার বাসিন্দা।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শাম্মি বেগম রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে শাম্মি বেগম ও মোটরসাইকেল চালক দু’জনেই গুরুতর আহত হন।

Manual7 Ad Code

স্থানীয়রা বলেন, গুরুতর আহত অবস্থায় শাম্মি বেগমকে সিলেটে ওসমানী হাসপাতালে পাঠানোর সময় পথিমধ্যে তার মৃত‌্যু হয়।

কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই এমদাদুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুলাউড়া থানা নিয়ে আসা হয়। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!