বড়লেখায় ফ্রান্স প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ফ্রান্স প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় ঝুমা রানী দাস নামে এক গৃহবধূরর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের হাতে থাকা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের ফ্রান্স প্রবাসী রূপন দাসের স্ত্রী।

Manual8 Ad Code

সোমবার সন্ধ্যায় শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বামীর বাড়ির লোকজন পুলিশে খবর দেন। মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Manual5 Ad Code

নিহত গৃহবধু ঝুমা রানী দাসের ভাসুর দীপক দাস জানান, সোমবার সকাল ১১ টার দিকে ঝুমা রানীর স্বামীসহ পরিবারের সবাই মৌলভীবাজার আত্মীয়ের বাড়িত বেড়াতে যান। শারিরীক অসুস্থার কারণে ঝুমা যাননি। আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে পরিবারের সবাই মৌলভীবাজারে পূজার কেনাকাটা করছিলেন। ঝুমা রানী সহ অন্যান্য মহিলারা একসাথে দুপুরের খাবার শেষে ঝুমা রানী নিজ শয়নকক্ষে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর বাড়ির এক মহিলা ঝুমা রানীর কক্ষে গিয়ে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু কোন সাড়া শব্দ মিলেনি। একপর্যায়ে ধাক্কা দিলে দরজা খুলে গেলে ঝুমা রানী দাসকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন।

Manual8 Ad Code

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের হাতে পাওয়া চিরকুটের বিষয়টি খতিয়ে দেখ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!