কুলাউড়ায় পূজা কমিটির সাথে জেলা জামায়াতের আমিরের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় পূজা কমিটির সাথে জেলা জামায়াতের আমিরের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়া উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

Manual8 Ad Code

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual8 Ad Code

উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে এবং নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী মো. জাকির হোসেনের সঞ্চালনায় পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অরুনাভ দেব, সাধারণ সম্পাদক অজয় বাবুসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরী, সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!