কুলাউড়ার রবিরবাজারের সমস্যা নিরসনে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

কুলাউড়ার রবিরবাজারের সমস্যা নিরসনে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার অন্যতম বৃহত্তম রবিরবাজারে যানজট নিরসন, অবৈধভাবে গড়ে উঠা সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড অপসারণ ও ড্রেইন নির্মাণের দাবিতে ২৭ অক্টোবর মঙ্গলবার ইউএনও’র কাছে ৪ শতাধিক এলাকাবাসী স্বাক্ষরিত স্মারকলিপি দিয়েছে এলাকার যুবসমাজ।

Manual4 Ad Code

এলাকাবাসী স্মারকলিপিতে উল্লেখ করেন, রবিরবাজারটি উপজেলার ৬ ইউনিয়নের প্রধান ব্যবসা কেন্দ্র হওয়ায় প্রতিদিন এই বাজারে বিভিন্ন জনসাধারণ ব্যাংক, বীমা, ব্যবসা-বাণিজ্য দৈনন্দিন কাজে হাজার হাজার মানুষ রবিরবাজারে আসেন। দীর্ঘদিন থেকে রবিরবাজারে অপরিকল্পিতভাবে সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন দোকান কোঠা গড়ে উঠছে। সিলেট বিভাগের মধ্যে ফার্নিচার শিল্পসহ খাসিয়া পানের আড়ৎ এবং ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদে নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন বহু মানুষের সমাগম ঘটে।

শুধু তাই নয়, বাজারের রাস্তা প্রসস্থ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং বাজারের ভেতরে প্রধান সড়কে অবৈধভাবে ৫টি সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড এবং এসব স্ট্যান্ডে ৫ শতাধিক গাড়ী সড়কের উপর অবস্থান করে। যার ফলে যানজট লেগেই থাকে। সম্প্রতি পূর্ব রবিরবাজারে ইউনিয়ন পরিষদের সামনে অবৈধভাবে পাকিং করে সিএনজি অটোরিক্সা রাখার কারণে ইটবোঝাই একটি ট্রাক যানজটে আটকা পড়ে। এসময় কাওছার হোসেন তানভীর নামক এক শিশু ইটবোঝাই ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এদিকে স্থানীয় লোকজন ২৩ অক্টোবর থেকে প্রতিদিন রাতে যানজট নিরসন, অবৈধ সিএনজি অটোরিক্সাস্ট্যান্ড অপসারণ ও ড্রেনেজ নির্মাণের দাবিতে রবিরবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার এসব দাবি বাস্তবায়নের জন্য কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আলী হোসেন কয়েছ, হাসান আল মাহমুদ রাজু, মঞ্জুর আহমদ, ইমাদ উদ্দিন, আব্দুস শহিদ, আবুল কালাম আজাদ, মেহেদি হাসান সিপন, রেজা হোসেন, ময়েজ হোসেন প্রমুখ।

Manual1 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, এলাকাবাসীর স্মারকলিপি পেয়েছি। বিষয়টি প্রতিকারের জন্য পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যানকে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে জানিয়েছি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!