গোলাপগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

গোলাপগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা :: সিলেটের গোলাপগঞ্জে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর পৌর শহরের চৌমুহনী নূর ম্যানশনের সামনে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে ও গোলাপগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি ও অনলাইন প্রেসক্লাবের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

মানববন্ধনে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন গোলাপগগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল জলিল, সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইকবাল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, অটোরিকশা শাখার সহসভাপতি আবুল লেইস, গোলাপগঞ্জ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আইন উদ্দিন, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ, সমাজসেবী আব্দুল হামিদ আনা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কামাল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ কাদির, ব্যবসায়ী রাহেল আহমদ চৌধুরী, ব্যবসায়ী রাজা মিয়া প্রমুখ।

Manual4 Ad Code

এসময় বক্তারা বলেন,’সাংবাদিক আব্দুল আহাদ সমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব। তার উপর পরিকল্পিতভাবে পুলিশ পরিচয়ে ‘মব’ সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা  চালানো হয়। হামলার সাথে জড়িত সেলিম হাসান কাওছারসহ জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।’

বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল আহাদের ওপর হামলাকারীদের যদি পুলিশ দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা না হয় তাহলে বৃহৎ পরিসরে কর্মসূচির ডাক দেওয়া হবে।’

মানববন্ধনে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!