প্রবাস গমন উপলক্ষে কুলাউড়ায় কবি শামসুল আজাদ শামসুদ্দিনকে সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রবাস গমন উপলক্ষে কুলাউড়ায় কবি শামসুল আজাদ শামসুদ্দিনকে সংবর্ধনা প্রদান

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ার জনপ্রিয় এতিহ্যবাহী সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র আয়োজনে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল আজাদ শামসুদ্দিনের প্রবাস গমন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার রাতে রবিররাজারে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠক সুয়েব উদ্দিন জিল্লুর প্রাণবন্ত উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল কুলাউড়া উপজেলার প্রতিনিধি সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর।
অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা’র সিনিয়র সহ-সভাপতি কবি শামসুল আজাদ শামসুদ্দিন।  অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী ও সংগঠক মো. রফিক খাঁন, এম এ নূর। ক্লাবের দায়িত্বশীলদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সুহেল, খন্দকার আব্দুর রহিম টিপু, ইকবাল হোসেন মতিন, ইসমাইল হোসেন সাগর, সৈয়দ জাহাঙ্গীর আলম, জাহিদ আহমদ, জিয়াউর রহমান ফরিদ, সালেক আহমদ, ফয়জুল হক, সংকর দেব, রাজু আজমদ, এম এ আহাদ, হাসান আল মাহমুদ রাজু, ময়জুল ইসলাম, ছাত্রনেতা দুলাল মাহমুদ, লোকমান আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বিদায়ী অতিথি শামসুল আজাদ শামসুদ্দিন কে একজন লেখক, সংগঠক ও রাইজিং স্টার ক্লাবের একনিষ্ঠ দায়িত্বশীল হিসেবে অবদান স্বীকার করেন অনুষ্টানের বক্ত্যরা। প্রবাস জীবন সমৃদ্ধ হোক- রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা সদস্যরা এমন প্রত্যাশা করে সম্মাননা স্মারক প্রদান করেন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!