বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বেতন বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো বড়লেখায়ও স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রেখেছেন। কেন্দ্রীয় কমিটির ডাকে ১ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু হয়েছে। কর্মবিরতির ফলে শিশুদের রুটিন ইপিআই টিকাদান, ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকা (টিসিভি) ক্যাম্পেইনসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে বড়লেখা উপজেলার সব ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।

Manual3 Ad Code

অবস্থান কর্মসূচির সমাবেশে বক্তব্য দেন সংগঠনের বড়লেখা উপজেলা সভাপতি মাসুক আহমেদ, সাধারণ সম্পাদক বিকাশ দাশ, যুগ্ম সম্পাদক তাপস শেখর দেব, স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গীতা দাস, স্বাস্থ্য সহকারী এমদাদুল ইসলাম, আলম হোসেন ও তারেক আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

কর্মসূচি চলাকালে বক্তারা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চুর গ্রেড প্রদানের দাবি জানান। তাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!