কমলগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবন যাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবন যাপন

  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে জরাজীর্ণ ঘরে টানা বৃষ্টির পানিতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে এক মুক্তিযোদ্ধা পরিবার। বাড়ির একমাত্র টিন বেটনের জরাজীর্ণ ঘরে ভোগান্তি নিয়েই তাদের বসবাস।

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে মুক্তিযোদ্ধা মরহুম সফিক মিয়ার বাড়ী। মুক্তিযুদ্ধের সন্মাননা হিসেবে সরকার কর্তৃক প্রদানকৃত তার সামরিক সনদ নম্বর ৬০৮৬৬। স্বামীর মৃত্যুর পর মুক্তিযোদ্ধা ভাতার টাকা দিয়েই চলে স্ত্রী আজিরুন বেগমের পরিবার। ছেলে কামাল মিয়াসহ ছেলে বউকে নিয়ে সংসার আজিরুন বেগমের । বাড়িতে টিনের তৈরী একটি মাত্র ঘরই যা বসবাসের অনুপযোগী। কিন্তু কয়েকদিনের বৃষ্টিপাতে সেটি বেহালদশায় পরিনত হয়েছে।

Manual1 Ad Code

মুক্তিযোদ্ধা মরহুম সফিক মিয়ার ছেলে কামাল মিয়া বলেন, আমরা অত্যন্ত গরীব শ্রেণির মানুষ। দিন আনি দিন খাই। বাড়ির একমাত্র ঘরটি বেহালদশায় পরিনত হওয়ায় অতিকষ্টে দিন পার করছি। সরকার কর্তৃক মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বাড়ির জন্য আবেদনও করেছি। একজন অসহায় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হিসেবে এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন কামাল মিয়া।

Manual6 Ad Code

সংশ্লিষ্ট প্রশাসন অসহায় এই মুক্তিযোদ্ধা পরিবারের শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিবেন এমনইটি প্রত্যাশা মুক্তিযোদ্ধা মরহুম সফিক মিয়ার স্ত্রী আজিরুন বেগম। সেই সাথে দ্রুত এর স্থায়ী আবাসনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আজিরুন বেগম। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমার স্বামীর আশা পূরণ হলনা এর আগেই তিনি মারা যান, একটি পাকা ঘর নির্মাণ হলে আমার স্বামীর আত্বা শান্তি পাবে।

স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল আলী বলেন, মরহুম মুক্তিযোদ্ধা সফিক মিয়ার বসবাস করার ঘরটি একেবারে জরাজীর্ণ অবস্থা।

Manual8 Ad Code

এ ব্যাপারে রহিমপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান মুজিব বলেন, তাদের ঘরের বেহাল অবস্থার কথা আমি জেনেছি। তাদের ঘরটি সরকারের তরফে নির্মান করে দেয়ার দাবি জানাচ্ছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!