বড়লেখায় নিসচার ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় নিসচার ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ উপজেলা শাখা ৩ দফা দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

Manual7 Ad Code

রোববার বিকেলে বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর কার্যালয়ে সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের নেতৃত্বে নিসচা’র প্রতিনিধি দল স্মারকলিপিটি প্রদান করেন।

তিন দফা দাবির মধ্যে রয়েছে তিন চাকার যানবাহনের নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন, তিন চাকার যানবাহনের ডান পাশ বন্ধকরণ ও হেলমেট পরিধান নিশ্চিতকরণ।

এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সদস্য নয়ন চক্রবর্তী প্রমুখ।

Manual1 Ad Code

ইউএনও গালিব চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে সংগঠনের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!