শিক্ষার্থীদের মধ্যে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখলেন- জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

শিক্ষার্থীদের মধ্যে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখলেন- জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual8 Ad Code

ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে অবস্থিত আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী’-তে গত বৃহস্পতিবার (0৯ অক্টোবর) এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কয়েস উদ্দিন, আর সঞ্চালনা করেন প্রধান শিক্ষক রাজন মিয়া।

প্রধান অতিথি ড. ইলিয়াস মিয়া একাডেমির শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মেধা দেখে সন্তোষ প্রকাশ করে বলেন—“এই একাডেমির শিক্ষার্থীদের চোখে আমি স্বপ্ন দেখেছি। তাদের ভেতরে ভবিষ্যতের আলোকিত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই— শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “এলাকায় শিক্ষা বিস্তারে এই ধরনের প্রতিষ্ঠান গঠন এক ঐতিহাসিক উদ্যোগ। প্রত্যেক শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলের একযোগে কাজ করা উচিত।”

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম। তিনি বলেন,“শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমির মতো উদ্যোগ যদি আরও ছড়িয়ে পড়ে, তবে ছাতক হবে একটি আলোকিত জনপদ।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—কাজী মকসুদ মিয়া, সাবেক কাউন্সিলর, মিশিগান সিটি (যুক্তরাষ্ট্র);প্রধান শিক্ষক রাজন মিয়া সদরুল আমিন সোহান (যুক্তরাজ্য প্রবাসী);নানু মিয়া (যুক্তরাজ্য প্রবাসী);মনজুরুল করিম তুহিন (আমেরিকা প্রবাসী);কাজী মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খুরমা উত্তর ইউপি;নুরুল হুদা ফয়সাল (ইতালি প্রবাসী);ড. আফসার উদ্দিন, শিক্ষানুরাগী এছাড়াও

উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ— ইব্রাহিম আলী রাসেল, জামাল উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, সাজ্জাদ মিয়া, আলতাব আলী, ফয়েজ আহমদ, ইসলাম উদ্দীন, আজিজ মিয়া ও ফখরুদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

বক্তারা বলেন— দেশের বাইরে অবস্থান করেও প্রবাসীরা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী তারই উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় গড়ে উঠেছে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে।

Manual2 Ad Code

শিক্ষার্থীদের শুধু পুঁথিগত জ্ঞানে নয়, নৈতিকতা, প্রযুক্তি ও আধুনিক দক্ষতায়ও গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য— একাডেমিকে এলাকার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে হ‌বে।। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

এই পরিদর্শন ও আলোচনা সভাকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা ভবিষ্যতে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী-কে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।অনুষ্ঠানের শেষ পর্বে একাডেমির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে, যা অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়।###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!