লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম

  • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি :::

Manual4 Ad Code

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আবারও প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ছে। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর গুরুত্বপূর্ণ ল্যান্সবারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতি সন্তান কায়ছল ইসলাম। বিভিন্ন সৃষ্টিশীল কার্যক্রমের মধ্যে দিয়ে স্থানীয় কমিউনিটিতে তিনি একজন মেধাবী ‘আস্থা ও ভরসার প্রতীক’ হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি নিজের মেধা ও চিন্তাশক্তি দিয়ে একটি পরিবর্তনশীল সমাজ উন্নয়নে সবসময় কাজ করে যেতে চান। কায়ছল ইসলাম ছোটবেলা থেকেই সমাজ উন্নয়নের আদর্শে একজন সেবক হয়ে কাজ করে যাচ্ছেন। সেই মূল্যবোধকে ধারণ করেই তিনি বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন। কমিউনিটি উন্নয়নে তাঁর সম্পৃক্ততা বহুমাত্রিক। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও অন্যান্য ইউরোপীয় কমিউনিটির সঙ্গে দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে কাজ করে তিনি নিজেকে একটি গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

শুধু যুক্তরাজ্যেই নয়, বাংলাদেশেও তার মানবিক কার্যক্রম বিস্তৃত। তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত ‘জবেদা-রউফ ফাউন্ডেশন’ কুলাউড়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রবাস জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি কমিউনিটির মধ্যে ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবারের নির্বাচনে একই ওয়ার্ডে তাঁর সঙ্গে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন জাহেদ চৌধুরী ও রমনা বেগম। আর মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ব্যারিস্টার জামি আলী। পুরো টিমটি টাওয়ার হ্যামলেটস এর ল্যান্সবারী ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচনকে সামনে রেখে কায়ছল ইসলাম ও তাঁর টিম ইতোমধ্যেই ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা নিয়মিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের সমস্যাগুলো শুনছেন এবং বাস্তবসম্মত সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।

Manual8 Ad Code

স্থানীয় বাসিন্দাদের প্রধান প্রত্যাশা একজন দায়িত্বশীল প্রতিনিধি, যিনি এলাকার বাস্তব সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেবেন। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, হাউজিং সংকট, পার্কিং সমস্যা এবং বাসাবাড়ির মেরামতে দীর্ঘসূত্রতা এসব ইস্যুতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জোরালোভাবে উঠে এসেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কায়ছল ইসলাম ও তার টিম অগ্রাধিকারভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাদের লক্ষ্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কমিউনিটি গড়ে তোলা। এখন দেখার বিষয় আসন্ন নির্বাচনে ল্যান্সবারী ওয়ার্ডের বাসিন্দারা কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেন।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!