কমলগঞ্জে মধুচাষীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে মধুচাষীদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মধুচাষী উদ্যোক্তা উন্নয়ন পরিষদের উদ্যোগে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মধুচাষী, কুটির শিল্প ও ক্ষুদ্র নৃ-গোষ্টীদের জীবনমান ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর সন্ধ্যায় আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে মধুচাষী মঙ্গল মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি।

Manual6 Ad Code

আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দেক আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্ষুদ্র কুটির শিল্প সমিতির সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজ, মধুচাষী উদ্যোক্তা পরিষদের সভাপতি আলতাফ মাহমুদ বাবুল প্রমুখ।

Manual7 Ad Code

মতবিনিময় সভায় মধুচাষীরা বলেন, মধুচাষের জন্য কমলগঞ্জ উপজেলা একটি উজ্জ্বল সম্ভাবনাময় এলাকা। এ উপজেলায় পাঁচ শতাধিক মধুচাষী রয়েছে। বছরে কোটি টাকার অধিক মধু বিক্রি হয়ে থাকে। এজন্য মধুচাষীদের জন্য সরকারী পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের দাবী জানান। এছাড়া মধুর ব্র্যান্ডিং জোন করার দাবী জানানো হয়।

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনারসহ অতিথিবৃন্দ মধু চাষ প্রকল্প ঘুরে দেখেন এবং উপজেলার মধুচাষের উন্নয়নে সর্বত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে প্রকৃত মধুচাষীদের জন্য বিনামূল্যে মধু চাষের বাক্স প্রদানের ঘোষণা দেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!