সিলেটের স্বপ্নের সেই ঝুলন্ত সেতু বাতিল! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটের স্বপ্নের সেই ঝুলন্ত সেতু বাতিল!

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক :: সিলেট নগরীকে দুই ভাগ করা সুরমার উপর ঝুলন্ত একটি সেতুর দির্ঘদিনের লালিত স্বপ্ন সিলেটবাসীর। স্বপ্নের সেই ঝুলন্ত সেতু বাতিল করা হয়েছে। পরিকল্পনা সুরমার দুইপাড়কে যুক্ত করা ঐতিহ্যের কিনব্রিজকে ঘিরে। বয়সের ভারে ন্যুব্জ এ ব্রিজটি ইতিমধ্যে হারিয়েছে ভারি যান চলাচলের সক্ষমতা। কিনব্রিজের পাশেই একটি ঝুলন্ত সেতু নির্মাণের দাবি সিলেটবাসীেক দেখিয়ে ছিলেন সাবেক স্পিকার হুমায়ূন রশিদ চৌধুরী।

স্বপ্নের সেই সেতু বাস্তবায়নে এগিয়ে এসেছিল বিদেশি সংস্থা ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)’। প্রকল্পে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল ব্যাংকটি। কিন্তু অবশেষে স্বপ্নের সেই সেতু প্রকল্পটি বাতিল হয়ে গেছে। এপ্রোচ সড়ক নির্মাণের জায়গা নেই এমন অজুহাতে ঝুলন্ত সেতুর প্রকল্প বাদ দিয়ে কিনব্রিজের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সড়ক ও জনপথ (সওজ)। তবে সচেতনমহলের দাবি সেতুটি নির্মিত হলে সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন সম্ভাবনাও বাড়তো।

Manual1 Ad Code

সূত্র জানায়, ২০২৪ সালে এনডিবি বাংলাদেশের পাঁচটি প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখায়। ঋণদানকারী ব্যাংকটি প্রতিটি প্রকল্পে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সম্মত হয়। এই প্রকল্পগুলোর একটি ছিল সিলেট নগরীতে সুরমা নদীর উপর কিনব্রিজের পাশে নতুন একটি ঝুলন্ত সেতু নির্মাণ।

Manual6 Ad Code

প্রকল্পগুলো নিয়ে ২০২৪ সালের ২২ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কনফারেন্স রুমে এনডিবি কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল সরেজমিনে সেতুর সম্ভাব্য স্থান পরির্দশন করেন। তারা সুরমা নদীর নাব্যতা, বর্ষা ও শুষ্ক মৌসুমে পানির প্রবাহ এবং সেতুটি কত উচ্চতায় নির্মাণ করতে হবে সেই সম্ভাব্যতা যাচাই করেন।

সওজের পক্ষ থেকেও ‘প্রি ডিটেলস প্রজেক্ট প্রফর্মা-পিডিপিপি’ও তৈরি করা হয়। এই পিডিপিপি মন্ত্রণালয় হয়ে এডিবির কাছে পাঠানোর কথা ছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট দেশে গণঅভ্যূত্থানে ক্ষমতার পালাবদল হওয়ায় প্রকল্পটির অগ্রগতি আটকে যায়।

Manual6 Ad Code

সওজ সূত্র জানায়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ টোলব্রিজটি নির্মাণে এডিবি ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ও বাকি টাকা বাংলাদেশ সরকার অর্থায়ন করার কথা ছিল। প্রকল্পের ঋণ পরিশোধে সেতুর উপর দিয়ে যাতায়াতকারী যানবাহন থেকে টোল আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেতুটি নিয়ে যখন সিলেটের মানুষের স্বপ্ন যখন বিস্তৃত হচ্ছিল তখন প্রকল্প বাস্তবায়নে সরে এসেছে মন্ত্রণালয়। ঝুলন্ত সেতুর জন্য দীর্ঘ এপ্রোচ সড়ক লাগবে এমন অজুহাতে প্রকল্পটি বাতিল করে দেওয়া হয়েছে। নতুন সেতুর পরিবর্তে কিনব্রিজকে শক্তিশালীকরার উপায় খুঁজছে সওজ।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সিলেট-টোয়াসের সাধারণ সম্পাদক শেখ রাফি বলেন, ‘সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতুর দাবি দীর্ঘদিনের। এই সেতুটি নির্মিত হলে নগরসিলেটের সৌন্দর্য্য অনেক বাড়তো। লোহার তৈরি কিনব্রিজের পাশে ঝুলন্ত সেতু- এমন অপূর্ব দৃশ্য দেখতে অনেক পর্যটক সিলেট আসতেন। সেতুটির প্রকল্প বাতিল হওয়া খুবই দুঃখজনক।’

এ প্রসঙ্গে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আমীর হোসেন জানান, ঝুলন্ত সেতুর জন্য অনেক লম্বা এপ্রোচ সড়কের প্রয়োজন। কিন্তু কিনব্রিজের পাশে সুরমার উভয়প্রান্তে প্রয়োজনীয় পরিমাণ জায়গা নেই। তাই এই সেতু নির্মাণ সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে কিনব্রিজের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। এখন সেতুটি দিয়ে তিন টন পর্যন্ত ভারি যানবাহন চলাচলের সক্ষমতা আছে। এটি আরও কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!