দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত থেকে বড়লেখার তামিম শাহরিয়ার জিপিএ-৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত থেকে বড়লেখার তামিম শাহরিয়ার জিপিএ-৫

  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
তামিম শাহরিয়ার

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক :: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লঘাটি গ্রামের শিক্ষার্থী তামিম শাহরিয়ার ২০২৫ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে পরিবারের, গ্রামের এবং মাদরাসার গর্ব হয়ে উঠেছেন। তিনি বর্তমানে টা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখা-র শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগ থেকে এই সাফল্য অর্জন করেছেন।

Manual7 Ad Code

তামিমের বাবা মরহুম আজির উদ্দিন, মা আছমা বেগম। শিক্ষাজীবন শুরু করেন ২য় শ্রেণী থেকে মাদ্রাসায়, যা তাকে শৈশব থেকেই মাদ্রাসা পড়ালেখাকে গুরুত্ব দেওয়ার অভ্যাস গড়ে দিয়েছে। “মাদ্রাসায় নৈতিকতা, ধর্মীয় জ্ঞান এবং মানবিক গুণাবলীর শিক্ষা আমাকে সবদিক থেকে শক্তিশালী করেছে, যা জীবনের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে,” তামিম জানিয়েছেন।

Manual6 Ad Code

প্রাথমিক শিক্ষা অর্জন করেন লঘাটি শাহ খাজা ফাতিরিয়া ইবতেদায়ী মাদরাসা, পরবর্তীতে ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত চান্দগ্রাম এ ইউ ফাজিল ডিগ্রি মাদরাসা, এবং দাখিল পর্যায়ে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাটান টুলা, সিলেট-এ অধ্যয়ন করেন।

Manual4 Ad Code

তামিমের ব্যক্তিগত লক্ষ্য স্পষ্ট “নিজেকে ভালো বানানোই জীবনের আসল সাফল্য; সততা, সহানুভূতি আর পরিশ্রমই তার মূল চাবিকাঠি। আমি চাই সৎ, পরিশ্রমী ও সৃজনশীল হয়ে সমাজে উদ্যোক্তা হিসেবে উদ্ভাবন করতে।

উল্লেখ্য, টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দেশের আলিম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির অধীনে ১,২৭৭ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ১,২৭২ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং ১,২৬০ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার ৯৯.৬ শতাংশ, যার মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!