কুলাউড়ায় চোরাই সিএনজি অটোসহ যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়ায় চোরাই সিএনজি অটোসহ যুবক আটক

  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের ধাওয়ায় চোরাই একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) ভোরে এসআই জুনেদের নেতৃত্বে পরিচালিত টহল টিম কুলাউড়া স্টেশন চৌমুহনী এলাকায় এ অভিযান চালায়।
আটককৃত যুবক রাজনগর উপজেলার নিদনপুর গ্রামের শেখ মো. জাহাঙ্গীর আলমের ছেলে শেখ খয়রুল ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে কুলাউড়া থানার টহল টিম স্টেশন চৌমুহনী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এসময় একটি সিএনজি (রেজি: মৌলভীবাজার-থ-১১-৩০৮১) থামার সংকেত দিলে চালক সিএনজিটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে এসআই জুনেদ ও সঙ্গীয় ফোর্স ধাওয়া করে মিশন চৌমুহনী এলাকায় গাড়িসহ তাকে আটক করেন।
পরে তল্লাশিতে চোরাই সিএনজি ছাড়াও কার্বুরেটরের নজেল, তামার ও বৈদ্যুতিক তার, লাইটার, প্লাস ও টর্চলাইট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে খয়রুল ইসলাম স্বীকার করে যে, সিএনজিটি সে চুরি করে নিয়ে এসেছে, তবে কোন এলাকা থেকে চুরি করেছে তা জানাতে পারেনি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews