ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প- গরু দেওয়ার নামে আদিবাসি নেতার অর্থ আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প- গরু দেওয়ার নামে আদিবাসি নেতার অর্থ আদায়

  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় ইন্ডিজিনাস পিপল ডেভলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক স্বঘোষিত আদিবাসী নেতা প্রসেনজিৎ শর্মার বিরুদ্ধে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বকনা গরু বিতরণ প্রকল্পে নাম অর্ন্তভুক্ত করে বকনা গরু প্রদানের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এক বছর আগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র লোকদের কাছ থেকে সাড়ে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নিলেও ভুক্তভোগিরা পায়নি কোনো গরু, ফেরৎ দেয়নি প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকাও।

Manual1 Ad Code

বড়লেখায় ২০২১ সাল থেকে প্রকল্পটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

Manual2 Ad Code

উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানের ক্ষুদ্র নৃ-গোষ্টী সম্প্রদায়ের চা শ্রমিক সবিতা কুর্মী, বাবলু কুর্মী, উজ্জল উরাং, সজল উরাং প্রমুখ অভিযোগ করেন ২০২৪ সালের দূর্গা পূজার আগে ইন্ডিজিনাস পিপল ডেভলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক আদিবাসি নেতা প্রসেনজিৎ শর্মা বকনা গরু বিতরণের তালিকায় নাম অর্ন্তভুক্তির বিভিন্ন খরচের কথা বলে তাদের কাছ থেকে ৫ হাজার টাকা করে আদায় করেন। পরবর্তীতে উপজেলায় বকনা গরু বিতরণ করা হলেও তারা গরু পায়নি। এছাড়া ভুক্তভোগি সুমন গড়াইত, রূপালি মুন্ডা, বিপ্লব মুন্ডা, অবিলাস গঞ্জু, সঞ্জিত গঞ্জু প্রমুখ অভিযোগ করেন একই কায়দায় প্রসেনজিৎ শর্মা সরকারি গরু পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ ৪ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদেরকে গরু দেওয়া হয়নি। টাকা ফেরৎ চাইলে নানা টাল বাহানা ও ভয়ভীতি দেখান। অভিযোগ রয়েছে, আদিবাসি নেতা প্রসেনজিৎ শর্মা ইউএনও অফিস ও প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাদের সাথে সু-সম্পর্ক রয়েছে জানিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন। প্রতারিত অনেকে তার পেছনে পেছনে ঘুরছেন।

Manual6 Ad Code

এব্যাপারে বড়লেখা ইন্ডিজিনাস পিপল ডেভলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক ও আদিবাসি নেতা প্রসেনজিৎ শর্মা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে বকনা গরু প্রদানের নামে লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রথমে অস্বীকার করেন। পরে স্বীকার করে বলেন, খুব দ্রুত বিষয়টির সমাধান করবেন।

Manual4 Ad Code

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল জানান, বকনা গরু বিতরণ প্রকল্পের উপকারভোগিদের তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের কাছ থেকে সংগ্রহ করা হয়। কোনো আদিবাসি নেতাকে তালিকা দিতে বলা হয়নি। সরকারি বিনামূল্যের বকনা গরু দেওয়ার নামে কোনো আদিবাসি নেতা অফিসের নাম ভাঙিয়ে কারো কাছ থেকে টাকা নিয়েছেন, এমন অভিযোগ পাননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews