বড়লেখায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-কর্মচারিরা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% ঈদ বোনাসের প্রজ্ঞাপন জারির দাবীতে মঙ্গলবার দুপুরে পৌরশহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

Manual6 Ad Code

পরে শিক্ষক-কর্মচারিরা র‌্যালি ও বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা প্রশাসনিক কার্যালয়ে গিয়ে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

Manual6 Ad Code

মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার শতাধিক স্কুল-মাদ্রাসার হাজারো শিক্ষক-কর্মচারি অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

পৌরশহরের প্রধান সড়কের পার্শে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারি ফোরামের সমন্বয়কারি পাথারিয়া গাংকুল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক উপাধ্যক্ষ ওহীদুজ্জামান চৌধুরী, চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুস্তাক আহমদ চৌধুরী, মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলিম উদ্দিন, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খান, সুজাউল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, উপজেলা আদর্শ শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল মোহাইমিন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দে, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, তালিমপুর দাখিল মাদ্রাসার সুপার আবু তাহির, ফকিরবাজার দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমান, গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নান প্রমুখ।

Manual3 Ad Code

ইউএনও গালিব চৌধুরী শিক্ষক-কর্মচারিদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত স্মারকলিপিটি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!