মৌলভীবাজার-১ আসন- বড়লেখায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিঠুর গণসংযোগ ও লিফলেট বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার-১ আসন- বড়লেখায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিঠুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে গণসংযোগ ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেছেন।

Manual3 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখা ও জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তোলে ধরার লক্ষ্যে ইউনিয়ন বিএনপি আলোচনা সভার আয়োজন করে।

Manual4 Ad Code

ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন আহমদ মিঠু। আলোচনা সভায় অন্যদের মধ্যে বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিমজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, সুজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বক্ত মুসা, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান, শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদল নেতা এবি সিদ্দিকী দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!