যত্ন করলে রত্ন মিলবে–সিলেটের জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

যত্ন করলে রত্ন মিলবে–সিলেটের জেলা প্রশাসক

  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual3 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, যত্ন করলে রত্ন মিলবে মহিলা কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ সহকারে যত্ন করে পড়ালেখা করলে এবং রত্ন অর্থাৎ সফলতা পাওয়া যাবে। ইসলামের শিক্ষা হচ্ছে, জ্ঞানীর ঘুম মুর্খের ইবাদতের চেয়ে উন্নত। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।

Manual5 Ad Code

ইসলামের এ শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে শিক্ষার্থীদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়তে শিক্ষকদের সেবার মানষিকতা নিয়ে নিরলসভাবে কাজ করা দরকার। মনে রাখবেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, পাঠ্যসূচী, বই পৃথিবির সবখানে প্রায় সমান। শুধু শিক্ষকরা আন্তরিক হলেই শিক্ষার্থীরা তাদের মেলে ধরতে পারবে। আমি চাই আমাদের সন্তানরা ভালো কলেজে পড়ুক, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক। শিক্ষকতাকে পেশা নয়, বরং নেশা ও ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে, সে দায়িত্ব আপনারা শিক্ষকরা নিতে হবে।

তিনি বৃহস্পতিবার বেলা ১টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক অর্পনা চৌধুরী এবং প্রভাষক সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক কৃপা সিন্ধু দেব, নীশেন্দু পোদ্দার, ইব্রাহিম কয়েছ, শিক্ষার্থী আফিয়া আহমেদ, নাজমিন নাহার, ফাতেমা সানজিদা। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন
শিক্ষার্থী আনিসা জাহান তানজিদা, গীতা পাঠ করেন সুচিত্রা রাণী দেব।

Manual8 Ad Code

পরে জেলা প্রশাসক সারওয়ার আলম দিনব্যাপী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনসূচি অনুযায়ী, দুপুর ২টায় তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আড়াইটায় থানা, ৩টায় সাবরেজিস্টার অফিস এবং সাড়ে ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!