বড়লেখায় এবারের আলিম পরীক্ষায় একমাত্র এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ইশরাত জাহান খান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় এবারের আলিম পরীক্ষায় একমাত্র এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ইশরাত জাহান খান

  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার ছয়টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার আলিম পরীক্ষায় ১৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ইশরাত জাহান খান। সে ঐ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খানের একমাত্র মেয়ে। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ফলাফল ঘোষিত হয়। অন্যান্য বছরে বিভিন্ন মাদ্রাসা থেকে একাধিক জিপিএ-৫ অর্জিত হলেও এবার একমাত্র ইশরাত জাহান খান-ই আলিমে জিপিএ-৫ অর্জন করে বড়লেখা উপজেলার জিপিএ-৫ এর তালিকায় শূন্যের স্থলে এক লিখার সুযোগ করে সম্মান রেখেছে।

Manual8 Ad Code

ইশরাত জাহান খান ইতিপূর্বে পিইসি পরীক্ষায় এ-প্লাস-সহ সাধারণ গ্রেডে বৃত্তি, জেডিসিতে এ-প্লাস (অটোপাশ) এবং দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৭৫ পয়েন্ট অর্জন করেছিল। মেধাবী শিক্ষার্থী ইশরাত জাহান খান উচ্চ শিক্ষা অর্জন করে মানবিক মানুষ হয়ে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করতে সকলের নিকট দোয়া প্রত্যাশী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!