বড়লেখা উপজেলা ক্রিকেট কাপ- দক্ষিণভাগ ইউপি একাদশকে হারিয়ে পৌরসভা চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখা উপজেলা ক্রিকেট কাপ- দক্ষিণভাগ ইউপি একাদশকে হারিয়ে পৌরসভা চ্যাম্পিয়ন

  • শনিবার, ১ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখা ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত উপজেলা ক্রিকেট কাপ (সিজন ওয়ান) টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার দুপুরে বড়লেখা পিসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। ফাইনালে দক্ষিণভাগ ইউপি ক্রিকেট একাদশকে ২৩ রানে হারিয়ে বড়লেখা পৌরসভা (ইষ্ট জোন) ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

Manual4 Ad Code

বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি প্রদান করেন ইউএনও গালিব চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক জাতীয় দলের সাবেক খেলোয়াড় হাসিবুল হোসেন শান্ত।

Manual4 Ad Code

এসোসিয়েশনের সভাপতি ক্রীড়া ভাষ্যকার এবি সিদ্দিকী দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু, সাংবাদিক লিটন শরীফ, ক্রীড়া সংগঠক ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, ইউ,কে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বড়লেখা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!