সিলেট বিভাগে বিএনপির সম্ভাব্য নমিনেশন পেলেন যারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেট বিভাগে বিএনপির সম্ভাব্য নমিনেশন পেলেন যারা

  • সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

নিজস্ব প্রতিনিধি ::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করতে দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।

Manual7 Ad Code

ঘোষণা অনুযায়ী সিলেট বিভাগের সব কটি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষনা করা  হলো—

সিলেট

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ মোহাম্মদ আব্দুল মালিক এবং সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন এমরান আহমেদ চৌধুরী। আর সিলেট-৪ ও ৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

সুনামগঞ্জ

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমদ এবং সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন কলিম উদ্দীন মিলন। আর সুনামগঞ্জ-২ ও ৪ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

Manual7 Ad Code

মৌলভীবাজার

Manual7 Ad Code

মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন মজিবর রহমান চৌধুরী।

Manual6 Ad Code

হবিগঞ্জ

হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আলহাজ জি কে গাউস এবং হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন এম এম ফয়সাল। হবিগঞ্জ-১ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!