মাধবকুন্ড ইকোপার্কে প্রাণচাঞ্চল্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

মাধবকুন্ড ইকোপার্কে প্রাণচাঞ্চল্য

  • সোমবার, ২ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

প্রায় ৮ মাস পর মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্কে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কর্তৃপক্ষ রোববার থেকে পর্যটকদের জন্য দেশের অন্যতম এ পিকনিক স্পটটি উন্মুক্ত করে দেয়ায় প্রকৃতিপ্রেমী ও স্থানীয় ব্যবসায়ীদের মূখে ফুটেছে হাসি। এ দিন ৫ শতাধিক পর্যটকের সমাগম ঘটেছে মাধবকুন্ডে।

জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য বনবিভাগ গত ১৭ মার্চ দেশের অন্যতম বিনোদন কেন্দ্র মাধবকু- ইকোপার্ক বন্ধ করে দেয়। জুলাই পর্যন্ত পর্যটকের আনাগোনা না থাকলেও আগস্টের প্রথম থেকে দেশের বিভিন্ন এলাকার পর্যটকরা মাধবকুন্ডে আসতে শুরু করেন। প্রধান ফটক বন্ধ থাকায় শত শত পর্যটক ফিরে যায়। দুর দুরান্ত থেকে ছুটে গিয়ে কাছাকাছি পৌছেও পর্যটন এলাকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে না পেরে অনেকেই বনবিভাগের কর্মচারী, পর্যটন পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পর্যটকদের সামাল দিকে স্থানীয় বনবিভাগ ও পর্যটন পুলিশকে হিমসিম খায়। অবশেষে রোববার মাধবকুন্ডে খুলে দেয়ায় পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মূখে হাসি ফুটেছে।

Manual4 Ad Code

স্থানীয় ব্যবসায়ী ও মাধবকু- পর্যটক সহায়ক উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ জানান, প্রায় ৮ মাস পর এ জলপ্রপাত ও ইকোপার্ক খুলে দেয়ায় এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ীদের মূখে ফুটেছে হাসি। রোববার প্রথম দিনেই মাধবকুন্ডে ৫ শতাধিক পর্যটকের সমাগম হয়েছে। তাদের কমিটির পক্ষ থেকে পর্যটকদের বরণ করেন।

Manual3 Ad Code

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রোববার পর্যটকদের জন্য মাধবকুন্ডে জলপ্রপাত ও ইকোপার্ক খুলে দেয়া হয়েছে। আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!